This website is under development. Some features and content may not be fully available yet. Thank you for your patience and support.

রমাদান ধারাবাহিক | পর্ব ১০

আল্লাহর সুন্দরতম নাম দিয়ে দুআ করা

RAMADAN

Umm Ayman

2/27/20261 min read

আল্লাহর সুন্দরতম নাম দিয়ে দুআ করা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

আল্লাহ বলেন:

“আল্লাহর জন্যই যাবতীয় সুন্দর নাম। সুতরাং তোমরা সেই সব নাম ধরে ডাক” [সুরা আরাফ, ৭:১৮০]।

এই আয়াতে আল্লাহ আমাদেরকে তাঁর সুন্দর নামসমূহ (আসমাউল হুসনা) দ্বারা তাঁকে ডাকার আদেশ দিয়েছেন। আল্লাহর নাম দ্বারা ডাকা মূলত দুই প্রকার:

দুয়া করা (চাওয়া):

অর্থাৎ আল্লাহ তা‘আলার কাছে নিজের প্রয়োজন তুলে ধরা এবং তাঁর গুণবাচক নাম উল্লেখ করে দুআ করা।

ইবাদত করা:

অর্থাৎ আল্লাহর নামসমূহের অর্থ বুঝে, সেই অনুযায়ী তাঁর ইবাদত করা এবং জীবন পরিচালনা করা।

আমাদের দুআ তখনই আরও সুন্দর হয়, যখন আমরা আল্লাহর গুণবাচক নাম ব্যবহার করে দুআ করি।

নিচে আল্লাহর নাম দিয়ে দুয়া করার কিছু উদাহরন দেয়া হলো

দুনিয়ার চাওয়া পাওয়ার জন্য দুয়া করার কিছু উদাহরন দেয়া হলো:

১।হে আল্লাহ আপনি আল ওয়াদুদ (الودود,) আপনি আমার ও আমার সঙ্গীর মধ্যে ভালোবাসা ও বারকাহকে বৃদ্ধি করুন এবং আমাদের একজনকে আরেকজনের জন্য চক্ষুশিতলকারী বানান।

২।হে আল্লাহ আপনি আল হালিম (الحليم, পরম সহনশীল) আপনি আমার ধৈয্য বৃদ্ধি করুন আমি যেন সবসময় আমার সঙ্গীর সাথে উত্তম আচরন করতে পারি।আমাদেরকে একসাথে দ্বিন চর্চায় সাহায্য করুন।হে আল্লাহ আমাদের মধ্যে যে কোন বিরোধের মিমাংসায় আল-কুরআনকে আমাদের বিচারক হিসেবে গ্রহন করার ঈমান দিন।

৩।হে আল্লাহ আপনি আর রউফ (الرؤوف, পরম স্নেহশীল)আপনি আপনার রাফা থেকে আমাকে বঞ্চিত করবেন না আপনি আমাকে আমার পরিবার ও সকলের প্রতি স্নেহশিল বানান।

৪।ইয়া মুকিত (المقيت,জীবনোপকরন দাতা) ইয়া মুকিত আপনি বসবাসের জন্য আমাকে একটা ভালো বাড়ি দিন।

৫।ইয়া মুসাওয়্যির( المصور, রূপদানকারী) আপনি আমাকে সুন্দর ছেলে মেয়ে দান করুন। হে আল্লাহ আমাদেরকে ভালো বাবা মা হওয়ার মানসিক শারিরিক ও আর্থিক স্বচ্ছলতা দান করুন ও আমাদেরকে আমাদের ছেলেমেয়েদের চোখে উত্তম দৃষ্টান্ত বানান।

৬।হে আল্লাহ আপনি আল-কারিম(الكريم ,দানশীল,সম্নানিত) আমাদের জীবনের ভুলের প্রভাব থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করুন, চারপাশের ফিতনা থেকে আমার বাচ্চাদের রক্ষা করুন , আমার বাচ্চা যেন চারপাশ থেকে কেবল ভাল জিনিসটাই গ্রহন করে। আমাদেরকে আমাদের ছেলেমেয়েদের কাছে সম্নানিত করুন)

৭। হে আল্লাহ আপনি আর রাজ্জাক (الرزاق, ,মহা রিযিকদাতা))আত তইয়্যুব ( সর্বত্তোম,পবিত্র) আপনি আমাদের হালাল রুজির ব্যবস্থা করুন। ইয়া সমাদ আপনি আমার পরিবারকে মাখলুকের কাছে অমুখাপেক্ষি করুন।

৮।হে আল্লাহ আপনি আল গনী (الْغَنِيُّ ,ঐশ্বর্যবান, স্বতন্ত্র) আপনি আমাদের অবস্থা স্বচ্ছল করুন এবং আল্লাহর রাস্তায় আমাদের মাল ব্যয় করার তাওফিক দান করুন। হে আল্লাহ আপনি কৃপনত ঘৃনা করেন আপনি আমাকে আমার পরিবারকে আমার বংশধরকের কৃপনতা থেকে রক্ষা করেন।

৯।হে আল্লাহ আপনি আল ওয়াহাব (الْوَهَّابُ ,) আপনি আমাকে দ্বিনি ছেলেমেয়ে উপহার দেন এবং আমার ছেলেমেয়েদেরকে আমাদের জন্য সাদাকা জারিয়া বানান।

১০।হে আল্লাহ, আপনি আল গাফফার, আপনি আমার পিতামাতার ছোট বড় সকল গুনাহ ক্ষমা করুন, ইয়া আল্লাহ তাদের অসুস্থতা এবং বার্ধক্যজনিত সমস্যা থেকে রক্ষা করুন।তাদেরকে এই দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম ব্যবস্থা ও কল্যাণ দান করুন।তাদের ঈমান বৃদ্ধি করুন, হৃদয়কে হিদায়াত ও তাকওয়ায় পরিপূর্ণ করুন। তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আর আমাকে তাদের চোখের শীতলতা (কুররাতুল আয়ুন) বানিয়ে দিন।

আখিরাতে জন্য দুয়া করা :

১১।হে আল্লাহ আপনি আল মুমিত (المميت) আপনি আমাকে উত্তম মৃত্যু দিন। ইয়া ইলাহ (একমাত্র উপাস্য)আমার সকল ইবাদত কেবল আপনার জন্য, আপনি আমাকে ইবাদতরত অবস্থায় মৃত্যু দেন। এবং ইবাদতরত অবস্থায় আমাকে পুনুরুথ্থান করুন। হে আল্লাহ মৃত্যু শয্যায় আমাকে শাহাদা বলার তৌফিক দান করুন এবনং শাহাদা বলারত অবস্থায় আমাকে মৃত্যু দেন।

১২।হে আল্লাহ আপনি আন নুর, আপনি আমার কবরকে আলোকিত করুন । আপনি আল-বাসিত (الباسط) — সম্প্রসারণকারী। আমার কবরকে প্রশস্ত ও প্রসারিত করে দিন।

১৩।হে আল্লাহ আপনি আল ওয়াকিল ((الوكيل) ,বান্দার পক্ষে কার্য সম্পাদনকারি)আমার কবরের সাওয়াল জবাব সহজ করে দিন। ইয়া আল্লাহ আমার কবর এবং বারজাককে একটি শান্তিপূর্ণ, শান্ত বাসস্থান বানিয়ে দিন। হে আল্লাহ মৃত্যুর পর আপনি আমার আমলনামা ইল্যি্যয়্যুন এ সংরক্ষিত করুন।

১৪। হে আল্লাহ আপনি আল হাকিম (الحكيم,সর্বশ্রেষ্ঠ বিচারক) আল মালিক বিচার দিবসে আপনি আমার ভয় উদ্বেগ চিন্তা দুর করে দেন। হে আল্লাহ আপনি আর রহিম আপনি আপনার দয়ায় আমার আমলনামা ডান হাতে দেন এবনংএবং ভাল কাজের দিয়ে আমার মিজানকে ভারী করে দিন।আমাকে তাদের অন্তভূক্ত করুন যারা সন্তুষ্ট মনে তাদের আমল নামা অন্যদেরকে দেখাবে ও হাসতে হাসতে জান্নাতে তার পরিবারে সাথে মিলিত হবে।

১৫। হে আল্লাহ পুলসিরাত ও কানতারাহ্ পার আমার জন্য সহজ করে দেন, হে আল্লাহ আমাকে পুলসিরাত বিজলীর ন্যায় দ্রুত পার করে দিন।

১৬।হে আল্লাহ আপনি গফিরুযযাম্ব(যিনি দোষ গোপন রাখেন), আস সিত্তির (যিনি দোষ গোপন রাখেন) আপনি আমার দোষ ত্রুটি দুনিয়াতে ও বিচার দিবসে অন্যের কাছে গোপন রাখুন এবং আমাকেও অন্যের দোষ ত্রুটি গোপন রাখার তৌফিক দান করুন।

১৭।হে আল্লাহ আপনি আল গফুর (الْغَفُورُ ,ক্ষমাশীল)আল গাফফার(الغفار ,অতি ক্ষমাশীল) আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন এবং আমাকেও অন্যেকে ক্ষমা করার তৌফিক দান করুন।

১৮। হে আল্লাহ আপনি আল আফুউ ((العفو, যিনি দোষ আমল নামা দিয়ে মুছে মাফ করেন ) আপনি আমার জানা, অজানা, ইচ্ছাকৃত, অইচ্ছাকৃত সকল গুনাহ ক্ষমা করে দেন এবং আমার আমার আমলনাম থেকে মুছে দেন।

১৯।হে আল্লাহ আপনি আত-তাওয়াব (التواب,তাওবা গ্রহণকারী) আপনি আমার তাওবা কবুল করুন।

২০। হে আল্লাহ আপনি আল-জামিল আপনি আমার কর্ম , আমার ব্যবহার, আমার অন্তর ও আমাকে সৌন্দর্যমন্ডিত করুন।

নিজের দ্বীনের জন্য দুআ করা:

২১। হে আল্লাহ আপনি আল হাদি আপনি আমাকে হেদায়েত দিন এবং আমাকে আপনার দ্বিনের উপর মৃত্যু দিন।

২২।হে আল্লাহ আপনি আল মুমিন, আল বাসিত (الباسط,সম্প্রসারনকারী) আপনি আমাকে নিরাপত্তা দিন আমাকে ঈমান দিন ও আমার ঈমানকে বৃদ্ধি করুন।. হে আল্লাহ্ আমার তাকওয়া বৃদ্ধি করুন,আমকে আপনার কৃতজ্ঞ বান্দাদের অন্তভূক্ত করুন।

২৩।হে আল্লাহ আপনি আমাকে বিনয়ী করুন আমার জিহ্বাকে মিথ্যা বলা, গীবত ও অপরকে কষ্ট দেয়া থেকে বিরত রাখুন।

২৪।হে আল্লাহ আপনি হালিম আপনি আমাকে আমার সন্তান, স্বামি ও অন্যদের প্রতি ধৈয্যশীল করুন।

2৫।হে আল্লাহ আপনি আল আলিম আপনি আমাকে উপকারি জ্ঞান দান করুন আমাকে আক্বিদাকে পরিশুদ্ধ করুন।আমাকে দ্বিনের সঠিক জ্ঞান দান করুন। আমাকে মানুষকে তাওহিদের পথে ডাকার তাওফিক দান করুন।

২৬।আপনি আল- ওয়াহাব দ্বিন শিক্ষায় আপনি আমার সময় ও স্বল্প জ্ঞানে বরকত দিন।

২৭।ইয়া রব আপনি আশ -শাকুর (الشكور, গুনগ্রাহী) আপনি আমার সকাল ভালো আমলকে বর্ধিত করে দেন।

২৮।ইয়া আলিম(العليم,) ইয়া আকরাম আপনি আমাকে আরবি ভাষায় বুঝতে ও শিখতে সাহায্য করুন আমি আপনার কালামের ভাষা বুঝতে চাই আপনি আমাকে সাহায্য করেন।

২৯। হে আল্লাহ যে আত্নিয়তার সম্পর্ক চ্ছিন্ন করে আপনিও তার সাথে সম্পর্ক চ্ছিন্ন করেন। আপনি আমাকে আমার আত্মীয়দের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখতে সাহায্য করুন ।

৩০। হে আল্লাহ আমাকে আমরা দোষ ত্রুটি মানুষের কাছে প্রকশ করার আগে আমার কাছে প্রাকাশ করুন। হে আল্লাহ আপনার আদেশ অমান্য করার ও অপরের হক নষ্ট করার সিমালঙ্ঘনকে ক্ষমা করুন ।

৩১। হে আল্লাহ আপনি মুহসিন আপনার সকল কাজ ও সিদ্ধান্ত আমার জন্য উত্তম, আপনি আমাকে আপানার মুহসিন বান্দাদের অন্তভূক্ত করুন। জীবনের যে কোন অবস্থায় যে কোন ট্রায়ালে আমার ঈমানকে মজবুত করুন এবং সম্পুর্ন আপনার উপর তাওয়াক্কুল করার তাওফিক দান করুন।

৩২। হে আল্লাহ আমাকে আপনার ঘর দর্শনের সুযোগ করে দেন ।

আসুন রমজানের এই দুআ কবুলের মৌসুম কাজে লাগাই। নিজের জন্য, পরিবার ও প্রিয়জনের জন্য, এবং মুসলিম উম্মাহর কল্যাণে আন্তরিকভাবে দুআ করি। আপনিও দয়া করে আমাকে আপনার দুআয় স্মরণ রাখুন। আল্লাহ যেন আমাদের সব ইবাদত কবুল করেন, আমাদের জীবন, পরিবার ও আখিরাতের কল্যাণ দান করেন। আমিন।